﻿তবে দীর্ঘ মেয়াদে এ পদ্ধতি খুব একটা লাভজনক হবে বলে মনে হয় না
অবশ্য এ পদ্ধতিতে একদম যে কাজ হবে না তা নয়
ঘুষ দেওয়ার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল হেলথ সার্ভিসে পাঠানোর আগে এখন এর ওপর জনমত গ্রহণ করা হচ্ছে
সাধারণ মানুষ বিষয়টি কীভাবে দেখছে এ জরিপের মাধ্যমে সেটাই বের করে আনার চেষ্টা করা হচ্ছে
এ ব্যাপারে ট্যাক্সপেয়ারস অ্যালায়েন্সের শীর্ষ কর্মকর্তা ফিয়োনা ম্যাকিভয় বলেন আমি মনে করি পুরো অর্থটাই জলে যাবে
কেননা করের বিপরীতে লোকজন ওষুধ চায় উন্নতমানের সেবা চায়
তাদের অর্থ এভাবে নষ্ট করা ঠিক নয়
এপি
তাদের সবকিছু দুটি করে
শুক্রবার সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে
স্কুল ছুটি হয়েছে
নেড ও ন্যান্সিকে নিতে এসেছেন তাদের মা ক্যাথলিন স্যাক্সটন
১১ বছরের ন্যান্সি মায়ের কাছে সাঁতার শেখার আবদার করছে
অন্যদিকে ১৩ বছরের নেড স্কুলে দেওয়া বাড়ির কাজ নিয়ে গোসসা দেখাচ্ছে
দেখে কারও বোঝার উপায় নেই এক সপ্তাহের মধ্যে মা ও সন্তানদের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ
আট বছর হলো ব্রিটিশ দম্পতি ক্যাথলিন ও আদ্রিয়ানের মধ্যে সম্পর্কচ্ছেদ হয়েছে
সেই থেকে ন্যান্সি ও নেড সমান ভাগ করে মা-বাবার সঙ্গে আছে
শুক্র শনি ও রোববার—এই তিন দিন মায়ের সঙ্গে থাকে তারা
সপ্তাহের বাকি তিন দিন থাকে বাবার সঙ্গে
আর সাপ্তাহিক ছুটির দিনটি মা-বাবার মধ্যে সমান ভাগ করে দেওয়া হয়েছে
একমাত্র নিজেদের জন্মদিনেই মা-বাবাকে একসঙ্গে পায় তারা
মা-বাবা আলাদা হওয়ার পর থেকে ন্যান্সি ও নেডের এখন দুটি বাড়ি দুটি শোয়ার ঘর
তাদের খেলার টেবিলও রয়েছে দুটি করে
আছে দুটি দাঁত মাজার ব্রাশ
শখের দুটি কুকুর সুটি ও আবিজেইল তাদের সঙ্গেই ছুটে বেড়ায় দুই বাড়িতে
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ক্যাথলিন ৩৭
তিনি বলেন আমাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে গেলেও আমরা দুজনেই সন্তানদের ভবিষ্যৎকে গুরুত্ব দিই
ভাবি সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ন্যান্সি ও নেডের সঙ্গে আমাদের থাকাটা খুবই জরুরি
আবেগকে মাটিচাপা দিয়ে সুন্দরভাবে এগিয়ে যাওয়াটা সত্যিই বিস্ময়ের
তারাও ন্যান্সি ও নেড আমাদের সঙ্গটা উপভোগ করছে
২০ বছর আগেও এটা অচিন্তনীয় ছিল যে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কচ্ছেদের পর সন্তানেরা মা ছাড়া অন্য কারও সঙ্গে থাকবে
কিন্তু দিন বদলেছে
সন্তানদের প্রতি মায়ের মতো বাবারও অধিকারের বিষয়ে সমাজ ও আইনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে
অ্যাসোসিয়েশন অব শেয়ারড প্যারেন্টিংয়ের বিচ্ছেদের পর মা-বাবা উভয়ের সঙ্গে সন্তানদের থাকতে সমর্থনদানকারী একটি প্রতিষ্ঠান কর্মকর্তা কনরাড ওয়েবি বলেছেন মা-বাবা উভয়ের সঙ্গে থাকা মানেই যে সন্তানদের আলাদা আলাদা বাড়িতে গিয়ে থাকতে হবে এমন নয়
মোদ্দা কথা হলো মা-বাবা উভয়ের সঙ্গেই থাকার অধিকার সন্তানদের রয়েছে
ব্রিটেনে বছরে এক-তৃতীয়াংশ দম্পতির মধ্যে তালাক অথবা সম্পর্কচ্ছেদের ঘটনা ঘটে
এ কারণে অন্তত সাড়ে তিন লাখ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়ে
মিশকন ডি রিয়া নামক একটি পরামর্শক প্রতিষ্ঠান বলেছে গত ২০ বছরে সম্পর্কচ্ছেদ হওয়া দম্পতির এক-তৃতীয়াংশ সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে
১০ শতাংশ আত্মহত্যার চিন্তা করেছে অথবা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে
এক-তৃতীয়াংশেরও বেশি সন্তান মা-বাবার সঙ্গে আর দেখাই করেনি
কনরাড ওয়েবি বলেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে মা-বাবার সম্পর্কচ্ছেদের পরও তাঁদের সান্নিধ্য পেলে সন্তানেরা বখে যায়
ইউরোপ অস্ট্রেলিয়া ও আমেরিকার কিছু কিছু জায়গায় সম্পর্কচ্ছেদ হওয়া মা-বাবার সঙ্গে সন্তানদের থাকার বিষয়টি জনপ্রিয়তা পেয়েছে
এর মধ্য দিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবার সম্পর্ক তৈরির রেকর্ড আছে এসব দেশে
তবে ব্রিটেন এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে
দ্য ইনডিপেনডেন্ট
বিশ্বের এক-পঞ্চমাংশ উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা
বিশ্বের এক-পঞ্চমাংশ উদ্ভিদ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে
বিজ্ঞানীরা বলেছেন সর্বশেষ এক গবেষণায় তাঁরা দেখেছেন ত্বরিত ব্যবস্থা না নেওয়া হলে প্রায় চার হাজার জাতের উদ্ভিদ অদূরভবিষ্যতে নিশ্চিহ্ন হয়ে যাবে
ব্রিটেনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব নেচারের আইইউসিএন উদ্ভিদ বিজ্ঞানীরা এ তথ্য দিয়েছেন
বিজ্ঞানীরা বলেছেন ২২ শতাংশ উদ্ভিদকে হুমকিগ্রস্ত হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে
৩৩ শতাংশের জীবনচক্র ও প্রাণবৈচিত্র্য এতটাই দুর্বোধ্য যে সেগুলো কতটুকু ঝুঁকিতে আছে তা নিরূপণ করা সম্ভব হয়নি
বিজ্ঞানীদের মতে পৃথিবীতে তিন লাখ ৮০ হাজার জাতের উদ্ভিদ ও বৃক্ষ রয়েছে
বন কেটে চাষ করার প্রবণতার কারণে অনেক জাতের গাছই হারিয়ে যাচ্ছে
কোন কোন উদ্ভিদ কতটা অস্তিত্ব-সংকটে আছে স্যাম্পল রেড লিস্ট ফর প্লান্টস শীর্ষক ওই গবেষণায় তা নিখুঁতভাবে নিরূপণ করা হয়েছে
এতে দেখা গেছে মস ফার্ন অর্কিড মটর ও শিমজাতীয় বহু লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ বেশি ঝুঁকিতে রয়েছে
বিজ্ঞানীরা বলেছেন হাতেগোনা অল্প কিছুসংখ্যক উদ্ভিদের ওপর মানুষের বেশি নির্ভরতা দুর্লভ প্রজাতির গাছকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে
মাত্র ১২ প্রজাতির গাছ ও শাকপাতার ওপর মানুষের ৮০ শতাংশ ক্যালরি নির্ভর করে
এগুলোর চাষাবাদ হলেও বাকি প্রজাতির উদ্ভিদের চাষ উপেক্ষিত থেকে যায়
ফলে সেগুলোর বংশবিস্তার বাধাগ্রস্ত হয়
বিবিসি
লন্ডনসহ ইউরোপজুড়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ
ব্রিটেনের লন্ডনসহ ইউরোপের কয়েকটি শহরে একযোগে সন্ত্রাসী হামলার কথিত পরিকল্পনা নস্যাৎ করেছে ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো
আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিরা মুম্বাই হামলার আদলে এই হামলার পরিকল্পনা করেছিল
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার স্কাই নিউজ টেলিভিশন জানায় লন্ডনসহ ফ্রান্স জার্মান ও ব্রিটেনের বড় বড় শহরে একযোগে হামলার পরিকল্পনা করছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিরা
হামলার পরিকল্পনায় তারা বেশ অগ্রসরও হয়েছিল তবে তা আসন্ন ছিল না
অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের এবিসি নিউজ জানায় জঙ্গিরা যুক্তরাষ্ট্রেও হামলার পরিকল্পনা করছিল এবং এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামাকে জানানো হয়
স্কাই টেলিভিশন ও এবিসি নিউজ জানিয়েছে এই হামলা-ষড়যন্ত্রের পেছনে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছে গোয়েন্দারা
ষড়যন্ত্রের মূল হোতারা আল-কায়েদা জঙ্গি এবং তালেবানের সঙ্গেও সম্ভবত তাদের যোগাযোগ থাকতে পারে বলে জানান স্কাই নিউজের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক টিম মার্শাল
লন্ডন ফ্রান্স জার্মানি ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে এ হামলার পরিকল্পনা উদ্ঘাটিত হয়
একই সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতায় ষড়যন্ত্র ভালোভাবেই নস্যাৎ করা সম্ভব হয়েছে
২০০৮ সালের মুম্বাইয়ের কয়েকটি স্থানে একযোগে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে লোকজনকে জিম্মি করে ফেলে ১০ বন্দুকধারী জঙ্গি
তিন দিনের ওই জিম্মি নাটকের অবসান হয়েছিল নিরাপত্তা বাহিনীর অভিযানের মাধ্যমে
এতে নিহত হয়েছিল ১৬৬ জন
ইউরোপীয় ও মার্কিন গোয়েন্দাদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে সন্দেহভাজন এক মার্কিন নাগরিককে ইউরোপে আসার পথে আটক করার পর ষড়যন্ত্রের বিষয়টি প্রথম জানা যায়
ওই জার্মান নাগরিক বর্তমানে আফগানিস্তানে আটক আছেন
ফ্রান্সের প্যারিসে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বোমাতঙ্কে আইফেল টাওয়ার থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার পরপরই ইউরোপজুড়ে এই জঙ্গি হামলার ষড়যন্ত্রের খবর পাওয়া গেছে
এদিকে নতুন এই ষড়যন্ত্রের বিষয়টি উদ্ঘাটিত হওয়ার পর থেকে পাকিস্তানের ওয়াজিরিস্তান এলাকায় চালকবিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র
গত এক মাসে রেকর্ডসংখ্যক ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সেখানে
স্কাই নিউজের টিম মার্শাল বলেন হামলা-ষড়যন্ত্রকারীদের হত্যা করতেই মার্কিন বিমান হামলা চালানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে
এএফপি বিবিসি পিটিআই
ওয়েব সার্চ থেকে সাফল্যের পূর্বধারণা!
ইন্টারনেটে তথ্যখোঁজার প্রবণতা অর্থাৎ ওয়েব সার্চের তথ্য থেকে আগামী সপ্তাহে কিংবা আগামী মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি গানের অ্যালবাম কিংবা কম্পিউটার গেমটি বাজারে সফল হবে কি না সেটা আগে থেকেই বোঝা সম্ভব
দীর্ঘ গবেষণার পর ওয়েব সার্চ থেকে বাজার অংশীদারের পূর্বধারণা পাওয়ার বিষয়টি জানিয়েছে শীর্ষ ওয়েব পোর্টাল ইয়াহুর একটি গবেষণা দল
গত এপ্রিল মাস থেকে বিভিন্ন সিনেমা গেম ও গানের অ্যালবামের মুক্তির পূর্ববর্তী ও পরবর্তী অবস্থা দেখে এ বিষয়টি সম্পর্কে জোরালোভাবে তাদের অবস্থান নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি
তবে এ ব্যাপারে অন্য অনেকের ভিন্ন মতও  রয়েছে
গবেষণা দলটি মুক্তি বা প্রকাশের আগে নির্দ্দিষ্ট কিছু সিনেমার নাম সার্চ ইঞ্জিনগুলোতে কতবার খোঁজা হয়েছে তার সঙ্গে পরবর্তী সময়ে এর ব্যবসায়িক সাফল্যের মধ্যে আন্তসম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন
ইউএস বিলবোর্ডের শীর্ষ ১০০ তালিকার গানগুলোর ওপরও একই ধরনের গবেষণা করা হয়েছে
এ সম্পর্কে গবেষণা দলটির মুখপাত্র ডানকান ওয়াট বলেন প্রত্যেক ক্ষেত্রেই ওয়েব সার্চের সঙ্গে পরবর্তী সাফল্য বাজার অবস্থানের জোরালো সম্পর্ক দেখা গিয়েছে
এমনকি মুক্তির ছয় সপ্তাহ আগে থেকেই এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে পর্যবেক্ষণে
শুধু ওয়েব সার্চ নয় এমন পূর্বধারণা আসতে পারে ওয়েব ব্যবহারের অন্যান্য মাধ্যম থেকেও
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হিউলেট প্যাকার্ডের এইচপি একটি গবেষণা দল একই ধরনের গবেষণা করেছে টুইটারে বিভিন্ন সিনেমা নিয়ে
এইচটির গবেষণা কর্মকর্তা বানার্দো হাবারম্যান বলেন ওয়েব ব্যবহারে এ ধরনের তথ্য সিনেমা গান কিংবা গেমের পাশাপাশি যেকোনো পণ্য বা সেবার ভবিষ্যৎ বাজার নীতিনির্ধারণে সহায়ক হবে
তিনি আরও উল্লেখ করেন গুগলের গবেষণায়ও এ ধরনের সফল পূর্বধারণার প্রমাণ পাওয়া গেছে
ডানকান ওয়াট বলেন খুব শিগগিরই হয়তো সার্চসহ বিভিন্ন ওয়েব আচরণ থেকে বিশেষ দিনগুলোতে হোটেল কিংবা পর্যটন সেবার চাহিদা সম্পর্কে ধারণা নিয়ে পূর্বপ্রস্তুতি নিতে পারবে এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা
—বিবিসি অবলম্বনে জাবেদ সুলতান
এবার ই-স্পোর্টস গেমসে বাংলাদেশ
সম্প্রতি আন্তর্জাতিক ই-স্পোর্টস ফেডারেশনের আইইএসএফ সদস্য হয়েছে বাংলাদেশ
ই-স্পোর্টস পরিচালনাকারী এ সংগঠনটি গত বছর থেকে সদস্য দেশগুলোর মধ্যে প্রতিযোগিতার আয়োজন করছে
সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশের সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে ই-স্পোর্টস ফেডারেশন গঠন করে থাকে
এফওয়ান আইটি ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী মোহাম্মদ ইরফান হুসেন প্রথম আলোকে জানান বাংলাদেশে এফওয়ান আইটি ম্যানেজমেন্টকে এর সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইইএসএফ
